× Banner
সর্বশেষ
দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

পিঁ আই ডি

শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে -রুমানা আলী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত

বিজ্ঞান ও প্রযুক্তির নব নব আবিষ্কারে আজকের পৃথিবী যখন বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে, সমাজ, সভ্যতা আর পৃথিবী যখন প্রতিনিয়ত আমূল বদলে যাচ্ছে তখন পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

আজ  শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ  কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়েছে, দুর্নীতি দূর হয়েছে, হয়রানির অবসান হয়েছে। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানতে ও জানাতে বই পড়ায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..