× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

শাশুড়ির নাক কামড়ে তুলে নিলেন পুত্রবধূ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ সদ্য ওঠা ধান বিক্রিকে কেন্দ্র করে বচসার জেরে শাশুড়ির নাক কামড়ে তুলে নিলেন পুত্রবধূ। রোববার ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটের বাদামাইল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অচৈতন্য অবস্থায় শাশুড়ি সুমিত্রা লাহাকে (৫৫) উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্বামী মারা যাওয়ার পর দুই ছেলের মধ্যে সমানভাবে জমি ভাগ করে দেন সুমিত্রা লাহা। আর নিজের গয়না বিক্রি করে কেনা ২৯ শতক জমি নিজের নামেই রেখে দেন তিনি। আর মায়ের সেই জমিতে চাষবাস করতেন তাঁর ছোটো ছেলে গুপীনাথ লাহা। এর পরিবর্তে মাকে ভাগের ধান দিতেন তিনি।

অভিযোগ, গতকাল রোববার বিকেলে মা সুমিত্রাকে ভাগের ধান না দিয়ে সব বিক্রি করতে যান ছেলে গুপীনাথ। এ সময় ছেলেকে পুরো ধান বিক্রি করতে দিতে বাধা দিলে গুপীনাথের স্ত্রী প্রতিমা সুমিত্রার পথ আটকান। এইসময়ে দুই জনের মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

ওই ঝগড়ার একপর্যায়ে প্রতিমা সুমিত্রার নাক কামড়ে তুলে নেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলকাতার বালুরঘাট হাসপাতালে ভর্তি করেন তাঁর বড় ছেলে গৌর লাহা।

আক্রান্ত শাশুড়ী সুমিত্রা বলেন, ছোটো ছেলে এবং পুত্রবধূ মাঝেমধ্যেই তাঁকে মারধর করতেন। গতকালও ফের তাঁকে মারধর করা হয়। এই মারধরের একপর্যায়ে শাশুড়ির নাক কামড়ে তুলে নেন পুত্রবধূ।


এ ক্যটাগরির আরো খবর..