× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

শার্শায় রমজান মাসে মাদক বিক্রির প্রতিবাদে দুই যুবকের উপর হামলা

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০১৬

বেনাপোল প্রতিনিধি : শার্শার রাঢ়িপুকুর গ্রামের মাদক সম্রাট সোবহান প্রকাশ্যে গাজা ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে যুব সমাজ এবং উঠতি বয়সী ছেলেদের বিপদগামী করে তোলায় রমজান মাস উপলক্ষে তাকে মাদক বিক্রি কাজে বাধা প্রদান করায় তরিকুল ও আ:রহমান খোকনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সে তাদের মারধর করে এবং রাত্রে বাঁগআচড়া ফাড়ির পুলিশ দিয়ে তাদের হুমকি প্রদান করে।

মাদক বিক্রেতা সোবহান শার্শার রাড়িপুকুর এলাকার বশির সরদারের ছেলে। প্রতিবাদকারি যুবক তরিকুল রাঢ়িপুকুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ও একই গ্রামের আজিজ মিয়ার ছেলে আ: রহমান খোকন।এলাকাবাসি জানায় সোবহান দির্ঘ্যদিন ধরে বাড়িতে বসে গাজা , ইয়াবা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য থানা ফাঁড়ির চুক্তিতে বিক্রি করে। মাহে পবিত্র রমজান মাসে তাকে মাদকদ্রব্য বিক্রি করতে নিশেধ করলে সে এবং তার দলবল তরিকুল ওখোকনের উপর হামলা করে। রাঢ়িপুকুর গ্রামের আলতাপ হোসেন জানান, এলাকার সাবেকমেম্বার শরীফুল ইসলামের হাত দিয়ে মাদক সম্রাট সোবহান শার্শা থানা এবং বাগআচড়া পুলিশ ফাড়ি সাপ্তাহিক চুক্তিতে ম্যানেজ করে থাকে।  তিনি আরো বলেন আমাদের এলাকার সবাই জানে সোবহান বাগআঁচড়া ফাড়িতে সাপ্তাহিক ১৭০০ টাকা দেয়। এলাকাবাসি জানায় শরীফুল মেম্বার নিজে ও চোরাচালানি ঘাট এর দায়িত্বে আছে । সে থানা এবং ফাঁড়িকে মাসে ৪৫ হাজার টাকা দিয়ে থাকে। শার্শার রুদ্রপুর ও চান্দুড়িয়া ভারতসীমান্ত ঘাট দিয়ে শরীফুল মেম্বার চোরাচালানিদের প্রশাশনের সহযোগিতায় ভারত থেকে বিভিন্ন ধরনের পন্য আনার সুযোগ করে দেয়। তার ভিতর গাজা, ফেনসিডিল, সহ

বিভিন্ন ব্রান্ডের মাদক এনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয়।আহত তরিকুল জানায়, রাত্রে সোবহান বাঁগআচড়া ফাড়ির টু আইসি জাফর আহম্মেদকে দিয়ে আমাকে হুমকি দিয়েছে। আমি যেন তার কাজে বাধা হয়ে না দাঁড়াই।এ ব্যাপারে শার্শার বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ এস আই হাবিবকে ফোন করলে তিনি বলেন এ ধরনের কোন ঘটনা ঘটছে কি না আমি বলতে পারছি না। তবে আমি এলাকায় খোজ নিয়ে আপনাকে জানাচ্ছি। তারপর থেকে এ রিপোর্ট লেখা পর্যান্ত তিনি কিছু জানান নাই।


এ ক্যটাগরির আরো খবর..