মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় স্কুল যাওয়ার পথে ট্রাক চাপাই শেফা নামে ৮ম শ্রেনীর এক ছাত্রী ও এক ভ্যান চালক নিহত হয়েছে। ্এসময় আরো দুই ছাত্রীর হাত ও পা ভেঙে গুরুতর জখম হয়েছেন।
বৃহস্পতিবার ১২ নভেম্বর দুপুরে যশোরের নাভরন- সাতক্ষী সড়কের নেহা ফিলিং তেল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী শেফা নাভরনের কাঠুরিয়া গ্রামের শামি হোসেনের মেয়ে ও নাভরন বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী এবং ভ্যান চালক হানেফ একই গ্রামের মুজরুদ্দীর ছেলে। আহত ছাত্রীরা হলেন নিহত শেফার বান্ধবী আবুল কালমের মেয়ে জ্যোতি ও কবীরের মে
য়ে অহনা। নিহতের পরিবার জানায়, শেফা ,অহনা আর জ্যোতি তিন জনেই নাভরণ বুরুজবাগান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। শিক্ষকের দেওয়া এ্যাসাইনমেন্ট লিখে তিন বান্ধবী প্রতিবেশি হানেফের ভ্যানে চড়ে খাতা জমা দিতে যাচ্ছিল স্কুলে। হঠাৎ নাভরণ-সাতক্ষীরা সড়কে যশোর থেকে দ্রুত গতীতে আসা একটি ট্রাক ধাক্কা দেয় ভ্যানে। এতে ভ্যান চালকসহ চার জনেই গুরুতর জখম হয়।
অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনা স্থলে মারা যায় শেফা। পথচারীরা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তী করে অন্য তিনজনের। জ্যোতির হাত ভেঙে যায় অহনার ভেঙে যায় পা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিন ঘন্টা পর মারা যায় ভ্যান চালক হানেফ।
এদিকে দুই জন নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবীতে বিকালে গ্রামবাসী নাভরন-সাতক্ষীরা সড়ক আধা ঘন্টা অবরোধ করে মানবন্ধন করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানান, একজন মেধাবী ছাত্রীকে হারালাম। গতকাল রাতেও শেফা মাকে বলেছিল ডাক্তার হবে। এক দিনের ব্যবধানে শেফার সেই মানব সেবার স্বপ্ন পিশে দিয়েছে বেপরোয়া ঘাতক ট্রাক চালক। আর কোন দিন সে মা,বাবাকে তার বড় হওয়ার গল্প শোনাতে পারবে না। আর মাও মেয়ের মুখে মা ডাক শুনবেনা। ঘাতক ট্রাক চালকের বিচার চাই। এদিকে শুধু শেফা না দিনমজুর একজন ভ্যান চালকের পরিবারেরও সব স্বপ্ন মুছে দিয়েছে এ ঘাতক ট্রাক।
পরিবারের একমাত্র উপার্জন ক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহার পরিবারটি। ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শেফার দুই বান্ধবী অহনা ও জ্যোতি। তবে জ্যোতি হাত ভেঙে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও অহনা জীবনের সাথে যুদ্ধ করছে হাসপাতালে। একই গ্রামে দুই জনের করুন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমেছে।
স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন জানান, ঘাতক ট্রাক দুই পরিবারের স্বপ্ন পিশে দিয়েছে। ব্যস্ততম সড়কটির দুই ধারে গর্ত থাকায় প্রায় পান ঝরছে শিক্ষার্থী ও পথচারীদের।নিরাপদ সড়ক আর সড়ক প্রসস্থ্য করনের দাবী জানাচ্ছী। নাভরন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) টিটু কুমার দাস জানান, নিহত দুই জনের মরাদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।