× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা

শার্শায় অবৈধ বালু উত্তোলন, জেল-জরিমানা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোজাম্মেল হক (৪৫) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার(১৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি জেরীন কান্তা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত মোজাম্মেল ডিহী ইউনিয়নের ফুলসরাত গ্রামের মৃত খলিল মোড়লের ছেলে।
মৌসুমি জেরীন কান্তা জানান, তাদের কাছে অভিযোগ আসে শার্শার ডিহী ইউনিয়নের ফুলসরাত গ্রামের কায়রের বিলে অবৈধভাবে বালি উত্তলন করা হচ্ছে। পরে তিনি অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৫০ হাজার সেপ্টি বালু জব্দ করেন। এ সময় বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ক্ষমতাবলে অভিযুক্ত মোজাম্মেলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..