× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

শার্শা (যশোর) প্রতিনিধি

শার্শায় দূর্ধর্ষ ডাকাতি: প্রধান আসামী রবি আটক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
শার্শায় দূর্ধর্ষ ডাকাতি: প্রধান আসামী রবি আটক

যশোরের শার্শায় দূর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৩ টার দিকে শার্শার মাটিপুকুর গ্রামে।  পুলিশ ডাকাতির সাথে জড়িত রবিউল ইসলাম রবি (৪৫) নামে এক ডাকাতকে আটক করেছে।
ডাকাতদল দুটি মোটরসাইকেল , নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করেছে বলে জানাগেছে। পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মাটিপুকুর গ্রামে মোঃ ইয়াকুব আলীর বাড়িতে একদল ডাকাত হানাদেয়। এ সময় ডাকাতদল বাড়ির লোহার গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তখন ডাকাতদল ইয়াকুব আলীর ঘর থেকে দুটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন প্রকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগি ইয়াকুব আলী ও তার পরিবার  জানান, বৃহস্পতিবার রাত ৩টার সময় ডাকাতদল বাড়ির গেট ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতদল বাড়িতে থাকা একটি  লাল- কালো রংয়ের পালসার মোটরসাইকেল  যার রেজিঃ নং  যশোর- ল- ১৬-৩৮৭৯ ও একটি হিরো স্পিলিন্ডার মোটরসাইকেল   যার রেজিঃ নং যশোর -হ- ১৮-১১৮৪, নগত ৫০ হাজার টাকা, কিছু স্বর্ণালঙ্কাল ও একটি মোবাইল লুট করে নিয়ে যায়।
ডাকাতি শেষে পরিবারের লোকজন চিৎকার করলে গ্রামবাসীর মধ্যে আতংক সৃষ্টি করতে ডাকাতদলটি  কয়েকটি বোমা বিষ্ফোরন ঘটায়। এসময় বোমার বিকট শব্দে গ্রামের সাধারন মানুশের  মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগি ও গ্রামের প্রতিবেশিদের অভিযোগ ডাকাতির ঘটনায় নেতৃত্ব দিয়েছের  মাটিপুকুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে রবিউল ইসলাম রবি। রবির বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর “ক” নাভারন সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে বেনাপোল এলাকা থেকে প্রধান অভিযুক্ত রবিউল ইসলাম রবিকে আটক করেছে।
এ সময় পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বলে জানান তিনি। তিনি বলেন  এই ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।  অপরাধী যেই হোক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..