× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

লাখো মুসল্লির জুম্মা আদায় বিশ্ব ইজতেমায়

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের কারি মো. জুবায়ের।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশ গ্রহণে টঙ্গীতে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণনায় শিল্প শহর টঙ্গী এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমার মাঠ।

বাদ ফজর আম বয়ারের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন। পাশাপাশি বিভিন্ন ভাষায় এই বয়ান তরজমা করা হচ্ছে।

ইজতেমাস্থল ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব। এ ছাড়া মাঠের চারদিকে পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মোতায়েন রয়েছে। আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত হবে ১৭ জানুয়ারি।


এ ক্যটাগরির আরো খবর..