× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিজ্ঞানের দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি: অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও সামুদ্রিক সম্পদ আহরণ, ব্যবহারের প্রযুক্তি এবং বিজ্ঞানের দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি। প্রয়োজনীয় জনবলও আমাদের নেই। উপকূলীয় ও সামুদ্রিক সম্পদ কীভাবে আহরণ করতে হয় তা আমাদের পুরোপুরি আয়ত্বে নেই, বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশের উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশ’ বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, উপকূল ও সমুদ্র অঞ্চল সুনির্দিষ্টভাবে নির্ধারিত হয়েছে। এ নিয়ে এখন আর কোনো ঝগড়া-ঝাটি নেই। কিন্তু এই উপকূল ও সমুদ্র সম্পদ ব্যবহারে আমরা এখনও উপযুক্ত নই। প্রয়োজনীয় অভিজ্ঞতা ও মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে আমাদের এই যোগ্যতা অর্জন করতে হবে। প্রয়োজনে প্রতিবেশি দেশ থাইল্যান্ড ও মালদ্বীপের শিক্ষাকে কাজে লাগানো যেতে পারে।

উপকূল ও সামুদ্রিক সম্পদ আহরণে বিশেষ পরিকল্পনার কথাও বলেন তিনি।

মুহিত আরো বলেন, ‘বাংলাদেশের পরিবেশ আন্দোলনে যারা জড়িত তাদের সবার চুল সাদা হয়ে গেছে। এই আন্দোলনকে এগিয়ে নিতে সাদা চুলের মানুষের সঙ্গে কালো চুলের মানুষের সংখ্যা আরো বাড়াতে হবে।’

সম্মেলনে অর্থমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ, বাপার বৈশ্বিক সমন্বয়কারী ও বেনের সহসভাপতি নজরুল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন বাপার সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিকেলে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে উপকূল অঞ্চলের শতাধিক প্রতিনিধিসহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন। এ সম্মেলনে নির্ধারিত বিষয়ে ৮২টি প্রবন্ধ উপস্থাপন করে এর ওপর আলোচনা চলবে।


এ ক্যটাগরির আরো খবর..