× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

লক্ষ্মীপুরে চাচাকে হত্যার দায়ে ভাতিজা গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে চাচাকে গলাকেটে হত্যার দায়ে করা মামলার প্রধান আসামি জাবেদ হোসেনকে গ্রেপ্তার করছে পুলিশ। শুক্রবার সকালে রামগঞ্জের শ্যামপর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) অসীম কুমার। তার দেয়া তথ্য অনুযায়ী উপজেলার যাদৈয়া এলাকায় হত্যার সময় ব্যবহার করা ছুরি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার জাবেদ সদর উপজেলার যাদৈয়া এলাকার মো. জাফর হোসেনের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাফর আহমদ জানান, হত্যার দায়ে করা মামলার প্রধান আসামি জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ছুরি উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ বিকালে জামাল উদ্দিন ঘরের সিঁড়ি নির্মাণের কাজ করতে গেল জাবেদ হোসেন বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে জামাল উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে ভাতিজা জাবেদ। এছাড়া ইট দিয়ে তার মাথায় আঘাতও করা হয়। পরে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকা মেডিকেল নেয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত জাবেদ হোসেন, তার বাবা জাফর আহম্মদ, মা ও বোনকে আসামি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..