× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

রোহিঙ্গা শিবিরে নুর কামালকে গুলি করে পাহাড়ে পলায়ন

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
রোহিঙ্গা শিবিরে গুলি

টেকনাফে রোহিঙ্গা শিবিরে গুলিতে আহত হয়েছেন নুর কামাল (২৪) নামের এক যুবক। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় নুর কামালকে হাসপাতালে নিয়ে যায়।

০৫ জানুয়ারি মঙ্গলবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত কামাল উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৯৫৩/১ শেডের বাসিন্দা নুর আলমের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লক এলাকায় রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের ছয় থেকে সাতজন সদস্য অতর্কিত নুর কামালকে বাঁ পায়ে গুলি করেন। পরে ডাকাত দলের সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে চলে যায়। স্থানীয়রা গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নুর কামালকে উদ্ধার করে মোচনী আইপিডি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

নাম প্রকাশ না করার শর্তে রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজন বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড় থাকায় সেটিকে পুতিয়া গ্রুপের সদস্যরা আস্তানা হিসেবে ব্যবহার করছেন।

১৬ এপিবিএনের অধিনায়ক বলেন, গুলিবিদ্ধ রোহিঙ্গা নাগরিককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিবিরে পুলিশ সদস্যদের টহল বাড়ানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..