× Banner
সর্বশেষ
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

রেমডিসিভির ব্যবহার না করার পরামর্শ বিশ্বস্বাস্থ্যের

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০২০
রেমডিসিভির ব্যবহার না করার পরামর্শ

কোভিড -১৯ চিকিৎসায় রেমডিসিভির মেডিসিনের কোন কার্যকারিতা নেই। ব্যবহার না করতে পরামর্শও দিয়েছে ডব্লিউএইচও। বিশ্বের ৩০টিরও বেশি দেশের ১১ হাজার ২৬৬ জন রোগীর উপর সমীক্ষা চালানোর পর এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার একদল বিশেষজ্ঞ বিএমজি’এর এক প্রতিবেদনে জানান, ‘রেমডিসিভির প্রয়োগে শেষ পর্যন্ত কোন ফলাফল পাওয়া যায়নি। রোগীদের উপরে প্রয়োগে পরও সুস্থতার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।’

তারা আরো জানায়, করোনার চিকিৎসার জন্য রোগীদের ‘রেমডিসিভির’ দেওয়া যাবে না। কারণ এই ওষুধ ব্যবহারে করোনায় মৃত্যুর হার কমেছে বা রোগীদের ভেন্টিলেশনের প্রয়োজন কমেছে বলে এমন কোনও প্রমাণ নেই।

করোনা চিকিৎসায় রেমডিসিভির বেশ কার্যকরী। প্রাথমিক ট্রায়ালের পর এমনটাই দাবি করেছিল বায়োটেকনোলজি কোম্পানি গিলেড। রেমডিসিভির সাড়া ফেলেছিল গোটা বিশ্বে। তবে এই ওষুধ ব্যবহার নিয়ে শুরু থেকেই তর্ক বিতর্ক ছিল। বিশ্ব জুড়ে যে দু’টি অ্যান্টিভাইরাল ওষুধ কোভিডের চিকিৎসায় ছাড় পেয়েছিল তার মধ্যে রেমডিসিভির একটি। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর এর কার্যকারিতা নিয়ে আপত্তি জানালো ডব্লিউএইচও।

হু-র এই বিবৃতির পর এ নিয়ে প্রশ্ন তুলেছে বায়োটেকনোলজি কোম্পানি গিলেড। এক বিবৃতিতে পাল্টা তারা জানিয়েছে, ‘আমরা হু-র এই সিদ্ধান্তে হতাশ। কারণ সারা বিশ্বে করোনার সংখ্যা যখন দ্রুত হারে বাড়ছিল, যখন চিকিৎসকরা এই ওষুধের উপর ভরসা করছিলেন। এখন এই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে তারা।

এর আগে, যুক্তরাষ্ট্রের গিলিয়ার্ড সায়েন্স কোম্পানির অ্যান্টি-ভাইরাল ড্রাগ কোভিড-১৯-এর চিকিৎসায় জরুরি ভিত্তিতে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছিল আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন।


এ ক্যটাগরির আরো খবর..