× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

রেড ক্রিসেন্ট কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুই লাখ ডোজ ভ্যাক্সিন প্রদান

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
দুই লাখ ডোজ ভ্যাক্সিন

আজ সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট চীনের সিনোফার্মের দুই লাখ ডোজ ভ্যাক্সিন সরবরাহ করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে এই দুই লাখ ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেন। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুজিবুল হক, রেড ক্রিসেন্ট-এর হেড অব ডেলিগেশন সঞ্জিব কাফলি, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব এসময় উপস্থিত ছিলেন।

ভ্যাক্সিন গ্রহণ শেষে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, “বাংলাদেশ ভ্যাক্সিন প্রদানে বিশে^ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে দেশে প্রায় ৮ কোটি ডোজ ভ্যাক্সিন দেয়া হয়েছে।  এ মাস থেকে সাড়ে ৩ কোটি ডোজ ভ্যাক্সিন দেয়া হবে। প্রতিটি ভ্যাক্সিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রেড ক্রিসেন্ট থেকে যে ২ লাখ ডোজ ভ্যাক্সিন দেয়া হলো তা সরকারের ভ্যাক্সিন প্রদান কার্যক্রমে অবদান রাখবে।”


এ ক্যটাগরির আরো খবর..