× Banner
সর্বশেষ
ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল – ক্রীড়া প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই – শিক্ষামন্ত্রী টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এলজিইডি মন্ত্রী তালপাতায় লেখা তিন শতাব্দী পুরোনো রায় সুপ্রিম কোর্ট জাদুঘরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

পিআইডি

রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে রুফটপ সোলার স্থাপনের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ ফরিদপুরের জোয়াইর মোড়ে অবস্থিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে CapEx মডেলে নির্মিত ৫.৪১৮৭৭ মেগাওয়াট পিক (DC) / ৪.২৯ মেগাওয়াট AC ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো। প্রকল্পটি ৩৩ কেভি ভোল্টেজ স্তরে ওজোপাডিকো’র ৩৩/১১ কেভি গোয়ালচামট, ফরিদপুর উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হয়েছে।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়াসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য প্রাইভেট কোম্পানির জন্যে জোবাইদা করিম জুটমিল একটি মডেল হতে পারে। পরবর্তীতে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে অধিক জনসেবার মানসিকতা নিয়ে অন্য প্রাইভেট কোম্পানিসমুহ এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী দুই তিন মাসের মধ্যে ২১টি জেলায় ডিসি অফিস, এসপি অফিস, হাসপাতালসহ সরকারি ভবনে সোলার পাওয়ার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জোবাইদা করিম জুট মিলস লিমিটেড প্রায় ১২০ একর জায়গার উপর অবস্থিত এবং এর ৩ লাখ ৪ হাজার ৩৭৪ বর্গফুট ছাদের উপরে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। শিল্প খাতে বিদ্যুৎ ব্যয় হ্রাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে IDCOL এর আর্থিক সহযোগিতায় রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শিল্প কারখানাভিত্তিক রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের আরো উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাত আরো শক্তিশালী হবে। প্রকল্পটির মাধ্যমে শুধু একটি শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ চাহিদা পূরণই নয়, বরং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় পরিচ্ছন্ন জ্বালানির অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জুম প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ওজোপাডিকোর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব, নূর আহমদ এবং বিপিডিবি’র সদস্য (বিতরণ) ও ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক (অতিঃদায়িত্ব), আ.ন.ম. ওবায়দুল্লাহ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জোবায়দা করিম জুট মিলস এর চেয়্যারম্যান মোঃ জাহাঙ্গীর মিয়া ও উক্ত প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীগণ সরাসরি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..