× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ চুরির ঘটনায় বিদেশি নাগরিকদের সঙ্গে যোগসূত্র এখনও খুজে পায়নি সিআইডি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতির প্রমাণ পেলেও জড়িত বিদেশি নাগরিকদের সঙ্গে যোগসূত্র এখনও খুজে পায়নি সিআইডি। এ কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রেও ফৌজদারি মামলা হবে বলে জানিয়েছে সিআইডি। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন পুরো অর্থ উদ্ধারে আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ফিলিপাইন সফর করবেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চার বিভাগের অন্তত ১৩ জন কর্মকর্তার গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা-সিআইডি। এ ঘটনায় ফিলিপাইন, শ্রীলঙ্কা, চীন, সিঙ্গাপুর ও জাপানের ২৫ নাগরিককে চিহ্নিত করেছে গোয়েন্দারা।

জড়িতদের যোগসুত্র এখনও খুঁজে পায়নি সিআইডি। তদন্ত প্রক্রিয়া শেষ হতে আরও তিন মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। অপরাধীদের ধরতে ফৌজদারি মামলা করতে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীকে তাগিদ দিচ্ছে সিআইডি।

পাচার হওয়া পুরো অর্থ উদ্ধারে ফিলিপাইন যাচ্ছেন আইনমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, অ্যাটর্নী জেনারেল ও বাংলাদেশ ব্যাংক গভর্নর। গত চার ফেব্রুয়ারি যুক্তরাষ্টের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় আটশ কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র।


এ ক্যটাগরির আরো খবর..