× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

রাশিয়ার যাত্রীবাহি বিমান ধংসের জন্য দায়ী আইএস

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস) দাবি করেছে গত মাসে রাশিয়ার যাত্রীবাহি বিমানটি তাদের তৈরি সোডা বোমায় ভূ’পাতিত হয়েছে। আইএসের মুখপাত্র হিসেবে পরিচিত দাবিকের চলতি সংখ্যায় বোমাটির ছবি প্রকাশ করা হয়েছে।

৩১ অক্টোবর ভোরে মিশরের সিনাইয়ের লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখ থেকে ২২৪ জন আরোহী নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল  মেট্রোজেট এয়ারবাসের এ৩২১ মডেলের বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সিনাইয়ের পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।  যার কারনে সকল যাত্রী নিহত হয়। এই ঘটনাটির জন্য আইএস নিজেদের দাবি করেছেন।

রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, বিমানের এক যাত্রী বোমাটি বহন করেছিল। এর ওজন ছিল এক কেজি।

‘দাবিকে’  প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সোডার ক্যানের সঙ্গে ডিটোনেটর ও সুইচ সংযুক্ত করা রয়েছে। আইএস জানিয়েছে, সিরিয়ায় যারা বোমা হামলায় নেতৃত্বদানকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানের তাদের হামলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু রাশিয়া বিমান হামলা চালাতে শুরু করলে তারা পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য হয়।

বোমাটির বিষয়ে নিরাপত্তা কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এমনকি বোমাটি কিভাবে কাজ করেছে তাও পরিষ্কার নয় বলে তারা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..