× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

রাত গড়ালেই অদ্ভুত ফোঁসফোঁস শব্দ, দেওয়াল ভেঙে কী দেখা গেল

admin
হালনাগাদ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগেই ফোঁস ফোঁস শব্দ শুনতে পেতেন ধানবাদের পান্ডরপালার একটি পরিবারের সদস্যরা। কিন্তু সারা ঘর তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যেত না কিছুই। একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে।

ফোঁস ফোস আওয়াজের পিছনে কোনও সাপ রয়েছে, এমনই সন্দেহ করেন পরিবারের সদস্যরা। কিন্তু কিছুতেই মিলছিল না কোনও সন্ধান। অবশেষে একজন স্নেক ক্যাচারকে খবর দেওয়া হয়।

বাপি নামের এই স্নেক ক্যাচার বাড়িটিতে ঢুকেই বুঝতে পারেন এই ঘরেই বাসা বেঁধেছে সাপ। সারাদিন ধরে ঘাপটি মেরে থাকে সেই সাপ। রাতে নিস্তব্ধ অবস্থায় সেই সাপেদের ফোঁসফোঁস আওয়াজ স্পষ্ট শোনা যায়।

বাড়িটির উঠোনের দিকে একটি দেওয়াল আছে, সেটিকে ভাঙার পরেই চোখ চড়ক গাছ হয়ে যায় সকলের। দেখা যায় সাপটি বসে আছে! সঙ্গে তার ১৬টি ডিম।

স্নেক ক্যাচার বাপি বলেন, ‘‘বাড়িতে ফোঁসফোঁস আওয়াজের কথা শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে এর পিছনে কোনও সাপ রয়েছে। সঙ্গে এও বুঝেছিলাম যে এই সাপ বাড়িতেই বংশবিস্তার করছে।’’

বাপি জানান, পরিবারের কেউ যখন রাতে উঠোনের দিকে যেতেন, তখনই ওই সাপটি নিজের ডিমগুলি বাঁচানোর তাগিদে ফোঁসফোঁস করত। দেওয়াল ভাঙার পরে সাপটি ভয়ানক হয়ে ওঠে। নিজের ডিমগুলি বাঁচানোর জন্য ফোঁসফোঁস করতে থাকে সে। এমনকী, সাপটিকে ধরতে স্নেক ক্যাচার বাপিকেও হিমশিম খেতে হয়। খবর- এবেলার


এ ক্যটাগরির আরো খবর..