× Banner
সর্বশেষ
এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম (২৬) নামে এক কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টি ঘটে। নিহত নাঈম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের মো: আবু সামার ছেলে বলে নিশ্চিত করেছে তার সহকর্মী মো: শামীম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, নিহত নাঈম হরিপুর উপজেলায় টিইএমএফ এগ্রো লিমিটেড নামে একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। নাঈম রাণীশংকৈল উপজেলা থেকে হরিপুর উপজেলায় নিজের মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বলিদ্বাড়া বগুড়াপাড়া নামক এলাকায় মোটরসাইকেল হার্ডব্রেক করলে সাথে সাথে পড়ে যায়। এবং পিছিনে থাকা একটি অটোরিকশা উপর দিয়ে চলে যায়।

এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত নাইমের সহকর্মী শামীম বলেন আমরা পরিবার কে খবর দিয়েছি তারা আসছেন যেহেতু অনেক দূরে তাই সময় লাগবে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এবং তার পরিবার কে খবর দেওয়া হয়েছে। যেহেতু নিহত নাঈমের বাড়ি সিরাজগঞ্জ জেলায় তাই আসতে দেরি হচ্ছে, তার পরিবারের লোকজন আসলেই আমরা তাদের সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নিয়ে কাজ করবো।


এ ক্যটাগরির আরো খবর..