× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

রাণীনগরে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তিন মাসব্যাপী রাজস্ব ও আইজিএ (আয়বর্ধক) প্রকল্পের দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান এবং প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা পরিষদ সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, প্রশিক্ষক রাজস্ব ফরিদা ইয়াসমিন, দর্জি বিজ্ঞান প্রশিক্ষক ফাতেমা আক্তার, বিউটিফিকেশন প্রশিক্ষক অর্পিতা মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে রাজস্বভুক্ত ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ ৫হাজার ৮শত টাকা এবং দর্জি বিজ্ঞান ২০জন ও বিউটিফিকেশন ২০জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৬হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।#


এ ক্যটাগরির আরো খবর..