× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট মূলে ৭ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার মিরাট এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। সেই অভিযানে সিআর সাজাপ্রাপ্ত মূলে চরকানাই গ্রামের সমতুল্লা খাঁনের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহীদ খাঁন (৩২) কে গ্রেফতার করা হয়।

এছাড়াও জিআর ওয়ারেন্ট মূলে চরকানাই গ্রামের আফজাল হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (২৮), মিরাট উত্তরপাড়া গ্রামের পচা খাঁনের ছেলে সুজন (৩০), কান্দুর ছেলে মোবারক হোসেন (৫০), কসিমদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৫৫), হামিদের ছেলে এবাদুল ইসলাম (৪৭), শমসের আলীর ছেলে গোলাম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৭ জন আসামিকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..