× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যশোরে বাস দুর্ঘটনায় চালক নিহত, আহত ৬জন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধি: যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামকস্থানে বাস দুর্ঘটনায় বাস চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬জন। যাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
আজ ১২ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কায় দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক সোহাগ গোপালগঞ্জের কোটালিপাড়ার বাবুল মিয়ার ছেলে। আহতরা হলেন খুলনার দিঘলিয়া উপজেলার লাখফোটিয়া গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম, চন্দ্রনিমোহর গ্রামের আলতাফ হোসেনের ছেলে রিপন, তেরখাদা উপজেলার মন্ডলগাতি গ্রামের শামীম আহমেদের ছেলে মীর মোহাম্মাদ,  যশোর সদর উপজেলার জোদরহিমপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন কাজল ওচৌগাছা উপজেলার রায়নগর গ্রামের মন্টু মিয়ার স্ত্রী নূরজাহান বেগম।
দুর্ঘটনায় আহত রিপন জানান, ঢাকার গাবতলী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাসে তারা গন্তব্যে যাচ্ছিলেন। বাসটি পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামকস্থানে পৌছুলে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা দেয়।
তিনি আরো জানিয়েছেন, চালক ঘুম ঘুম চোখে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সার্জারি ওয়ার্ডের চিকিৎসক আশরাফুল আলম জানান, ভোরে ৭জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। এর মধ্যে বাসের চালক সোহাগ চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৪০মিনিটে মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। প্রয়োজনে তাদের রেফার করা হবে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..