× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

রাণীনগরে পুকুরে ভাসমান ড্রামের মধ্য থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Naogaon-Raninagar-Death.jpg

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে একটি পুকুরে ভাসমান মাছ বহনের প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে প্রায় ৩০ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সোমবার সকালে উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে একটি পুকুরের মধ্যে ভাসমান প্লাস্টিকের মাছ বহনের ড্রামের মধ্যে মানুষের দু’পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর সেখান থেকে দুপুর নাগাদ ড্রামের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, প্রায় ৩০ বছর বয়সি এই লাশের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কোমড়ে রশি বাধা ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।

তিনি প্রাথমিকভাবে ধারণা করে বলছেন, হয়তো অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামে ভরে এখানে লাশ ফেলে রেখে গেছে। এ ঘটনায় প্রথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..