× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

রাজারহাটে রোজার শেষ মহুর্তে জমে উঠছে ঈদের বাজার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম):  রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মানুষের হৃদয় কপাটে নাড়া দিচ্ছে ঈদ।
আর ঘন্টা কয়েক বাদে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হবে ধর্মপ্রাণ মুসুল্লিগণ। নাড়িরটানে ফিরছে ঘরমুখো মানুষ। এদেশে গ্রাম গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে ঈদের আমেজ বিরাজ করছে। ঠিক এই মহুর্তে রাজারহাটে বিপণী বিতাণ গুলোতে আবালবৃদ্ধ বনিতাদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। রাজারহাটের বিভিন্ন হাট বাজার ঘুরে একই   চিত্র চোখে পড়ে।
হাসি শাড়ীঘর এর স্বর্তাধিকারী জনাব মোঃ হারুন অর রশিদ জানান, এবারে ঈদে বেচা বিক্রি গতবারের তুলনায় একটু বেশি। ১৫ রোজার পর থেকে বিক্রি আস্তে আস্তে বাড়তে থাকে। বিশেষ করে শিশুদের পোশাক, বড়দের শাড়ী, পাঞ্জাবী, থ্রিপিচ শার্ট ও প্যান্ট বেশি বিক্রি হচ্ছে। শেষ মহুর্তের বেচা কিনায় ক্রেতাদের পদভারে ব্যবসায়ীদের দম ফেলার সময় নেই। শুধু পোশাকাদি নয় নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রীও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।
কথা হয় একজন ক্রেতা প্রভাষক জনাব মোহাম্মদ আলী এটমের সাথে। তিনি জানান, রোজার শেষ মহুর্তে বেতন বোনাস পেলাম। কেনাকাটা নিয়ে ব্যাস্ত সময় পার করছি। দাম একটু বেশি তবে তা সাধ্যের মধ্যে আছে।


এ ক্যটাগরির আরো খবর..