রাজধানীতে পেটের ভেতর করে ইয়াবা পাচার করার সময় ধৃত

রাজধানীতে পেটের ভেতর করে ইয়াবা পাচার করার সময় ধৃত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় মো. শহিদুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (১০ জুন) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ এস পি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভেতর ১২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। শহিদুল বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।