× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

মাগুরা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

মাগুরা জেলার শ্রীপুর থানার নাকোল ইউনিয়ন পরিষদের রামনগর হাজরা তলা গ্রামের সুশান্ত বিশ্বাস এর স্ত্রী আভারানি (৪০) গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ জুন) আনুমানিক ১০.৩০ ঘটিকায় দুই /তিন জন অজ্ঞাত ব্যক্তি মুমূর্ষু অবস্থায় অটো যোগে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ভর্তি করেন আভা রানিকে।এ সময় কর্তব্যরত ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালের ডাক্তার এনামুল কবির এর নির্দেশে মুমূর্ষু আভারানি কে নার্স দ্বারা ট্রিটমেন্ট প্রদান করেন এবং হাসপাতালে ভর্তির এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাস্থল মৃত্যু আভারানির শশুর বাড়ি রামনগর হাজরা তলা থেকে জানা যায়, পারিবারিকভাবে তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া-ফ্যাসাদ এবং মারামারি সংঘটিত হতো, আভারানির মৃতের ঠিক তিনদিন আগেও তার স্বামী এবং তার দেবর নির্মমভাবে আভারানিকে মেরেছেন পরবর্তীতে আত্মীয়স্বজন এবং প্রতিবেশিরা পারিবারিকভাবেই মিমাংসা করে দেন। কিন্তু আজ সকালে তার মেঝ ছেলে সজল বিশ্বাস (১৬) সাংবাদিকদেরকে জানান, তার আম্মুকে তার পিতা এবং তার কাকা শরীরে আঘাত করে এবং একপর্যায়ে ঘাস মারা ওষুধ তাকে জোরপূর্বক খাইয়ে দেয় তিনি আরো দাবি করেন তার মৃত আম্মা বিষ খেয়ে মারা যাননি তাকে বিষ খাওয়ানো হয়েছে তিনি তার মায়ের বিচার দাবি করেন মাগুরা জেলা পুলিশের কাছে।এ বিষয়ে মাগুরা সদর থানার এস আই নিলুফার ইয়াসমিন মৃত্যু আভারানির সূরত হাল রিপোর্ট প্রস্তুত করে লাশের ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।রামনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে চলছেন।

তিনি বলেন, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হবে। তবে ধারণা করা যায় এই মৃত্যুর ঘটনায় তার স্বামী এবং তার দেবর ও দেবরের স্ত্রীর হাত রয়েছে।মৃত-আভারানির ভাই অপূর্ব বিশ্বাস বলেন, দীর্ঘদিন যাবত আমার বোনের উপর তার দেবর, এবং স্বামী সুশান্ত বিশ্বাস মানসিক এবং শারীরিক নির্যাতন করে আসিতেছিল আমরা একাধিকবার অন্যায় কাজে প্রতিবাদ জানালেও আজ তাকে খবর পেয়ে এসে দেখি তিনি মৃত তাকে মেরে ফেলা হয়েছে মৃত্যু আভারানির ছেলে সুজল বিশ্বাস (১৪) বলেন, আমার কাকা নিশিকান্ত বিশ্বাস,আর তার স্ত্রী আমার আম্মা কে বাঁশ দিয়ে মারে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি, আমি আমার মায়ের মৃত্যুর বিচার চাই আপনাদের কাছে। তবে এই মৃত্যুকে ঘিরে তার স্বামীর বক্তব্য সাংবাদিকদের কাছে অস্পষ্ট। স্থানীয় লোকজন ধারণা করেন বেশ কিছুদিন ধরে এই পরিবারে গ্যাঞ্জাম হলেও তা নিষ্পত্তি হয়েছে আজ সকালে কি এমন ঘটনা ঘটলো যে একটা মানুষের মৃত্যু হল?এ প্রতিবেদনমূলক রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ দাখিল হয়নি সদর থানায় পুরো বিষয়টি তদন্ত চলমান রয়েছে এদিকে অভিযুক্ত নিশিকান্ত বিশ্বাস ও তার স্ত্রী পালাতোক আছেন।

তবে পুরো বিষয়টি রহস্যজনক হওয়ায় মাগুরা সদর থানা পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে চলছেন।


এ ক্যটাগরির আরো খবর..