× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

রংপুরে বিশেষ অভিযানে ৫১ জন গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়ত-শিবিরের ৮ জন নেতা-কর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যস্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. সেলিম জানান, জেলা পুলিশের অভিযানে পীরগাছা থানায় বিএনপির তিন জন, কোতয়ালী থানায় দুই জন ও মিঠাপুকুরে জামায়াত-শিবিরের তিন জন কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, বিশেষ অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে পুলিশ আরও ৪৩ জন এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক ফেরদৌস ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..