× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রংপুরে বিএনপি- জামায়াতের কর্মীসহ গ্রেফতার ৫৫

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুরে বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম জানান, বিশেষ অভিযানে কোতয়ালী থানা পুলিশ জামায়াতের দু’জন , মিঠাপুকুরে জামায়াত-শিবিরের তিনজন কর্মী, পীরগঞ্জে জামায়াতের একজন কর্মী এবং পীরগাছায় বিএনপি’র এক কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগে রয়েছে।

এদিকে একই সময়ে জেলা পুলিশ অভিযান চালিয়ে অন্যান্য মামলায় বিভিন্ন স্থান থেকে আরও ৪৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..