× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

নোয়াখালী প্রতিনিধি

যৌতুকের জন্য অত্যাচার: অভিমানে গৃহবধূর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
যৌতুকের জন্য অত্যাচার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের ৬নং ওয়াড়ে স্বামীর অত্যাচারে গৃহবধুর মৃত্যু অভিযোগ উঠেছে। তবে বিজলীর পরিবার বলছে,যৌতুকের টাকা না দিতে পারায় তারা আমাদের মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে।
জানা গেছে,দুই বছর আগে জাহাজমারা ইউনিয়নের পুর্ব বিরবিরি গ্রামের ৬নং ওয়াড়ের সোহরাবের ছেলে মো.মামুনের (২২) সঙ্গে উত্তর বিরবিরি গ্রামের আবুল কাশেমের মেয়ে বিজলী আক্তারের(২০) বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে মামুন তার স্ত্রী বিজলি আক্তারকে যৌতুকের জন্য চাপ দেয়। বিজলী বিষয়টি তার পরিবারকে জানায়, তার পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায়। তার উপর অত্যাচার বেড়ে যায়। পারিবারিক কলহের জের ধরে ঘরে কেউ না থাকায় শনিবার বেলা ১২ঘটিকার সময় রান্নাঘরে আড়ার সঙ্গে ওড়না পেছিয়ে বিজলি আক্তার আত্নহত্যা করছে বলে স্থানীয় ইউপি মেম্বার মিরাজ উদ্দিন জানান। তবে বিজলীর পরিবার বলছে যৌতুকের টাকা না দিতে পারায় তারা আমাদের মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,প্রাথমিক ভাবে মেয়েটি আত্নহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে । এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..