× Banner
সর্বশেষ
জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

করোনা ভাইরাসের ভয়ে চিনের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করল হংকং

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ  রেল-সড়ক বিচ্ছিন্ন হয়েছে অনেক আগেই এবার চিনের সঙ্গে অভ্যন্তরীণ আকাশপথ বন্ধ করল হংকং প্রশাসন। সাময়িক সময়ের জন্য এমন যোগাযোগ বন্ধ করা হচ্ছে বলে জানান হংকংয়ের প্রধান প্রশাসক ক্যারি ল্যাম।

রেল-সড়ক বিচ্ছিন্ন আগেই হয়েছে৷ এবার চিনের সঙ্গে অভ্যন্তরীণ আকাশপথ রুদ্ধ করল হংকং প্রশাসন৷ এর জেরে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন৷ হংকংবাসী আগেই জানিয়েছিলেন, কোনও অবস্থাতেই এই সময়ে চিনের সঙ্গে যাতায়াত খোলা রাখা যাবে না৷ সর্বশেষ পরিসংখ্যান চিনে শতাধিক মানুষ করোনা ভাইরাসে মৃত৷ দু হাজারের বেশি আক্রান্ত৷ আধা স্বায়ত্তশাসিত হংকংয়ে ৮ জন ও চিনের আরেকটি বিশেষ প্রশাসনিক শহর ম্যাকাওতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ জন বলে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট৷ ফলে চরম আতঙ্কিত হংকংবাসী৷

হংকংয়ের প্রধান প্রশাসক ক্যারি ল্যাম মঙ্গলবার বলেন, সাময়িক সময়ের জন্য এমন যোগাযোগ বন্ধ করা হচ্ছে। চিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় মূল ভূখণ্ডের সঙ্গে আকাশ ও সীমান্তপথে সব ধরনের যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করা হল৷ হংকংয়ের মেডিকেল ইউনিয়নের তীব্র চাপ আসার পরে এই সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার৷ এর আগে তারা হুমকি দিয়েছিল সীমান্ত বন্ধ না হলে অবরোধ ডাকা হবে।

এদিকে অবরোধ ইস্যু ফের মাথাচাড়া দিতেই চিন্তিত হয়ে পড়ে হংকং প্রশাসন৷ এর আগেও চিনা আইন চাপিয়ে দেওয়ার বিরোধিতায় উত্তাল হয়েছে এই স্বশাসিত অঞ্চলটি৷ চিন ও হংকং দুই অঞ্চলের মধ্যে বিরোধিতা তুঙ্গে। কারণ, হংকংবাসীর দাবি চিন সরকার তাদের কঠোর দমন নীতি স্বশাসিত এলাকা হংকংয়ে চাপিয়ে দিতে চায়৷

এই আইনের বলা হয়, কেউ যদি চিন থেকে অপরাধ করে হংকংয়ে ঢুকে পড়ে তাকে গ্রেফতার করা হবে৷ আর হংকংবাসীর দাবি, এই গ্রেফতারির অছিলায় স্থানীয় চিন বিরোধীদের উপর অত্যাচার করতে চাইছে জিনপিং সরকার৷ বিক্ষোভের জেরে এমন অবস্থা হয় যে চিনা কর্তৃপক্ষের সঙ্গে প্রবল সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়৷ বন্ধ হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হংকং বিমানবন্দর৷ চাপে পড়ে সেই দাবি মেনে নেয় স্থানীয় প্রশাসন৷ চিন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিভিন্ন দেশে ঢুকেছে৷ বিবিসি জানাচ্ছে, অস্ট্রেলিয়া-৫, কম্বোডিয়া-১, কানাডা-১, ফ্রান্স-৩, জার্মানি-১, জাপান-৪, মালয়েশিয়া-৪, নেপাল-১, সিঙ্গাপুর-৫, দক্ষিণ কোরিয়া-৪, শ্রীংলকা-১, থাইল্যান্ড-৮, তাইওয়ান-৪, যুক্তরাষ্ট্র-৫ ও ভিয়েতনামে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত৷


এ ক্যটাগরির আরো খবর..