× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার

যারা ধর্মের নামে মানুষকে আলাদা করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
মানুষকে আলাদা করতে চায়

স্রষ্টা এক, শুধু ডাকার মাধ্যম আলাদা। আমরা প্রত্যেকে তার সৃষ্টি। যারা ধর্মের নামে স্রস্টাকে ডাকার মত পথের বিভক্তিকে কাজে লাগিয়ে মানুষকে আলাদা করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই সোনার বাংলা গঠন করবো। বলেছেন বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব এম জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার(৮ নভেম্বর) বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় ভেগাই হালদার পাবলিক একাডেমীতে আগৈলঝাড়া সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটি আয়োজিত শ্রীশ্রী দুর্গাপূজা ও জগদ্ধাত্রী পূজা পরবর্তী ভক্ত পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সর্বশক্তিমান সকল মানুষকে সমানভাবে সৃষ্টি করেছে। একজন সর্বশক্তিমানকে পাওয়ার জন্য মুসলিমরা একভাবে, হিন্দুরা একভাবে, খ্রিস্টানরা একভাবে চেষ্টা করে। পদ্ধতির পার্থক্য থাকতে পারে। কিন্তু স্রষ্টা একজন আমরা সবাই তার সৃষ্টি। কিন্তু যারা এই পদ্ধতির বিশ্বাসের বিভক্তিকে কাজে লাগাতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন,  তারেক রহমান বলেছে, ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন আর আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় এসে সরকার গঠন করতে পারে তাহলে তারেক রহমানের এই নীতিকে বাস্তবায়ন করে ছাড়বো।

বিএনপি মনোনীত প্রার্থী বলেন, আমরা দেখেছি সনাতন ধর্মের রক্ষাকারী হিসেবে পরিচয় দেন অথচ যতীন মিস্ত্রিকে নির্বাচন করতে দেয় নাই। সমস্ত দল বল নির্বিশেষে সকলের সমান রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার যেমন আল্লাহ দিয়েছে তেমনি আগৈলঝাড়াতেও সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করবো।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রী যতীন্দ্রনাথ মিস্ত্রি।

সঞ্চালনা করেন আগৈলঝাড়া সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সাধারন সম্পাদক দীনেশ হালদার।


এ ক্যটাগরির আরো খবর..