× Banner
সর্বশেষ
ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ

ঝিনাইদহে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় জনতার হাতে আটক-১

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহে যাত্রী সেজে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টায় গোলাম রসুল (২৫) নামে একজন জনতার হাতে আটক হয়েছে। বুধবার (৮ জুন) জেলার সদর উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত বিশারত নামে আরও একজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভুগি সোহান (১৬) নিজেই বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করেন। ইজিবাইক চালক সোহান রাজবাড়ী জেলার পাংশা থানার জসাই গ্রামের আমিনুর রহমানের ছেলে। সে ঝিনাইদহ কোড়াপাড়া এলাকায় নানা বাড়ি থাকেন।

গ্রেফতার কৃত গোলাম রসুল ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামের চান আলীর ছেলে। পালিয়ে যাওয়া অন্য আসামি মোঃ বিশারদ পিতা (অজ্ঞাত) ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভুগি সোহান পেশায় একজন ইজিবাইক চালক। ঘটনার দিনে ঝিনাইদহ এইস এস এস সড়ক (ওয়াজির আলী স্কুলের পূর্ব পাশে) অবস্থিত মৃত হাফিজুর রহমানের ছেলে মুকুল জোয়ারদারের কাছ থেকে দিনে ৪০০ টাকা ভাড়ায় নিয়ে শহর সহ আশপাশ ইজিবাইক চালাতে থাকে। আসামী দু’জন দুপুর ৩ টার দিকে শহর কেন্দ্রিক লাউদিয়া থেকে গোয়াল পাড়া বাজারে যাওয়ার কথা বলে সোহানের ইজিবাইকে ওঠে।

এরপর আসামি গোলাম রসুল ও বিশারত বিভিন্ন এলাকায় ঘুরে সন্ধা ৭টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার উদয়পুর হাইস্কুলের ৫০গজ দক্ষিনে পাকা রাস্তার উপর গেলে আসামি বিশারদ হঠাৎ তার মুখ চেপে ইজি বাইকের চাবি নিয়ে নেয়। এ সময় আসামি বিশারদ এর হাতে কামড় দিলে সে হাত সরিয়ে নেয়। এরপর ইজিবাইক চালক চিৎকার দিলে এলাকাবাসী ছুটি আসে।

এ সময় আসামি দু’জন পালানোর সময় পবহাটি কলা হাটার সামনে থেকে আসামি গোলাম হোসেনকে এলাকাবাসী ধরে ফেলে, সাথে থাকা অন্য আসামি বিশারদ পালিয়ে যায়।
ওসি বলেন,এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..