× Banner
সর্বশেষ
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী

যশোর পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jessore-Municipality-1.jpg

যশোর অফিস: সহিংসতা ছাড়াই যশোর পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।

বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে যশোরে ভোটগ্রহণ হয়। ভোটে কোথায়ও কোন ধরণের বিশৃঙ্খলা হয়নি। ভোটারদের উপস্থিতিও ছিলো বেশ আশানুরুপ। নতুন পদ্ধতিতে ভোট দিয়ে ভোটারাও বেশ উৎফুল­ ছিলো।

পৌরসভার ৫৫টি কেন্দ্রে ৪৭৯টি বুথে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তবে, বিএনপির প্রার্থী ইতোমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৭জন ও নারী কাউন্সিলর পদে ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট এক লাখ ৪৬ হাজার ৫৯২জন ভোটার প্রথমবারের মত ইভিএমে ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৪৫জন, নারী ভোটর ৭৪ হাজার ৫৪৯জন।

নাজির শংকরপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অনুপ কুমার দে বলেন, এ কেন্দ্রে ৩ হাজার ২৮০ জন ভোটার ছিলো। বেলা ১২ টার মধ্যে ৩০ শতাংশ ভোট পড়েছে। আশা করা যায় কেন্দ্রে ৫০ শতাংশের ওপরে ভোট কাস্ট হবে। এমএসটিপি গার্লস স্কুল অন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউর রহমান বলেন, নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোনো বিশৃঙ্খলা হয়নি। ২ হাজার ৬৩০ ভোটার ছিলো। দুপুর ২ টার মধ্যে ৩৫ শতাংশ ভোট পড়েছে। আশা করা যায় ৬০ শতাংশ ভোট কাস্ট হতে পারে। ঘোপ এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আজিজুল হক পাটোয়ারি বলেন, ভোটাররা সারিবদ্ধভাবে ভোট দিয়েছে। ভোটার ও প্রার্থী কারো কোনো অভিযোগ নেই। ভোটে সবাই সন্তুষ্ট। বেলা ১ টা পর্যন্ত কেন্দ্রের ভোটারের উপস্থিতির ছিলো ২১ শতাংশ। তরুণ ভোটার ইউনুস আলী মোল­া বলেন, নতুন ভোটার আমি। সরকারি এম এম কলেজ কেন্দ্রে ভোট দিয়েছি। ইভিএম পদ্ধতিতে এতো সহজে ভোট দেয়া যায় এটা ভাবাই যায় না। ভোটের পরিবেশও খুবই সুন্দর ছিলো।


এ ক্যটাগরির আরো খবর..