যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিজানুর রহমান (৩৫) নামে এক গ্রীল মিস্ত্রীকে কুপিয়ে জখম করেছে দূবৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে সদরের মধুগ্রামে। তিনি সদরের বাহাদুরপুর উত্তরপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ঘাতক নয়ন হোসেন ও জিল্লুর রহমানকে পুলিশ আটক করেছে।
আহত মিজানুর রহমান জানান, তিনি অটো ভ্যান যোগে জানালার গ্রীল সদরের মধুগ্রামের আলমঙ্গীরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। প্রতিমধ্যে বাহাদুরপুর পশ্চিম পাড়ার নয়ন হোসেন ও জিল্লুর রহমান নামে দুই কিশোর রাস্তায় টালমাতাল ভাবে চলাচল করছিল। এসময় তিনি তাদেরকে দাড় করিয়ে এক পাশ দিয়ে চলাচলের পরামর্শ দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা গাছি দাঁ দিয়ে কোপ বসিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভিাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার কোমরে ও হাতে কোপানোর চিহ্ন রয়েছে। তবে তিনি আশংকা মুক্ত। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এ ক্যটাগরির আরো খবর..