× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

মোঃ শহিদুজজামান উজ্জ্বল

যশোরের শার্শায় সাজাপ্রাপ্ত আসামীসহ মাদক ব্যবসায়ী আটক-৩

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
সাজাপ্রাপ্ত আসামীসহ মাদক ব্যবসায়ী

যশোরের শার্শায় পৃথক অভিযান পরিচালনা করে শিমুল হোসেন(৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামী ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুল্লাহ(২১) এবং ইবাদুল ইসলাম(৪৩) নামে দুই মাদক ব্যবসায়ী সহ মোট তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(৯ মে) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম। এর আগে বৃহস্পতিবার(৮ মে) রাতে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক শিমুল হোসেন শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মোবারক হোসেনের ছেলে,হাবিবুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ও ইবাদুল ইসলাম টেংরা গ্রামের আতাল হকের ছেলে।
পুলিশ জানায়,পলাতক আসামী এলাকায় এসে ঘোরাঘুরি করছে এমন খবরে বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী শিমুলকে আটক করা হয়।
এদিকে,মাদক পাচারের গোপন খবরে,থানার এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার লক্ষনপুর স্কুল এন্ড কলেজ এর সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে ১০ পিস ইয়ারা ট্যাবলেট সহ আটক করেন।
অপারদিকে,থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন ফোর্সসহ জামতলা টু বালুন্ডা রোডে টেংরা মাদ্রাসা মোড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবাদুলকে আটক করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান,আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..