× Banner
সর্বশেষ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

যদুনন্দী ইউনিয়নে নৌকার মাঝি হতে চান মাহমুদ সোহেল

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Mahamud-Sohel.jpg

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে নিজেকে জনপ্রিয় হিসেবে জায়গা করে নিয়েছেন তরুন আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদ সোহেল। দীর্ঘদিন ধরে ইউনিয়নের গবীর-দুঃখি মানুষের বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়ছেন। শিক্ষা-সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থেকে দাঁড়িয়ে দিচ্ছেন নানা ধরণের অনুদান।
ইউনিয়নবাসীর যেকোনো সমস্যায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন তিনি। ইউনিয়নের সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সব ধরণের ভাল কর্মকান্ডে তরুন এই নেতার রয়েছে হাত। দলীয় সকল কর্মসুচিতেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। দলের সব কর্মকান্ড ও সভা-সমাবেশে সোহেল এবং তার সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মত।
আর এতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন সোহেল। ইউনিয়বাসীর কাছে নিজেকে দানবীর হিসেবে গড়ে তুলছেন। এখন তাকে ঘিরে নতুন স্বপ্নে বিভোর ইউনিয়নবাসীর। আগামী ইউপি নির্বাচনে সোহেলকে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সবাই।
যদুনন্দী ইউনিয়নের কাজল হোসেন বলেন, সোহেল চেয়ারম্যান হলে ইউনিয়নে উন্নয়নের জোয়ার আসবে। কারণ সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগতভাবে ইউনিয়নের উন্নয়ন করবে বলে আশা করি। চেয়ারম্যান না হয়েও সে ইউনিয়নের সাধারন মানুষের জন্য কাজ করে আসছে।
সোহেলের চাচা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, আমার ভাতিজা সোহেল অনেক ভাল ছেলে। সে অসহায়-গরীব মানুষের পাশে থাকে। সব সময় আওয়ামী লীগের জন্য কাজ করে। আমি সোহেলের জন্য নৌকার প্রতিক দাবী করছি।
তরুন সমাজসেবক সৈয়দ মাহমুদ সোহেল বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির জড়িত। আমার চাচা একজন বীর মুক্তিযোদ্ধা। আমি সালথা উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শাক্তিশালী করতে সালথা-নগরকান্দার উন্নয়নের রূপকার সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরীর দিক-নির্দেশনায় এলাকায় কাজ করে আসছি। আমি আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। আর আমি দলকে বিজয় উপহার দিব ইনশাল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..