× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

নিউজ ডেস্ক

মৌলভীবাজার শ্রীগীতা শিক্ষাঙ্গনের শ্রীগীতা বিতরণ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজার শ্রীগীতা শিক্ষাঙ্গনের শ্রীগীতা বিতরণ অনুষ্ঠিত

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার শ্রীগীতা শিক্ষাঙ্গনের উদ্যোগে শ্রীগীতা জয়ন্তী উপলক্ষ্যে শত গীতা বিতরণ ও শ্রীগীতা শিক্ষাঙ্গন (২য় পর্যায়) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর রবিবার কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগানস্থ ম্যাজেন্টা লাইনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মহিম দে।
শ্রীগীতা শিক্ষাঙ্গন লংলা চা-বাগান শাখার আহ্বায়ক হরি কুমার মাঝির সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাস।
মূখ্য আলোচক ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র সরকার, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা আহ্বায়ক কমিটির সদস্য কবি অসিত দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন দত্ত, লংলা অাধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক জয়ন্ত দেবনাথ, সমাজকর্মী অ্যাডভোকেট সুজন কান্তি বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ টিলাগাঁও ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সুনির্মল মিত্র শিবু প্রমুখ। এছাড়া স্বাগত বক্তব্য দেন শ্রীগীতা শিক্ষাঙ্গনের সমন্বয়কারী জ্ঞান শংকর গৌঁড় ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন লাল দেব।
এসময় শ্রীগীতা শিক্ষাঙ্গন ম্যাজেন্টা লাইন শাখার ছাত্র-ছাত্রীসহ উপস্থিত প্রায় শতাধিক সনাতন ধর্মালম্বীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..