× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

স্টাফ রিপোর্টার বেনাপোল

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বিজিবি সদস্য হতাহত

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ মার্চ, ২০২৫
বিজিবি সদস্য হতাহত

বেনাপোলের পুটখালী সীমান্তে চোরাচালানী আটক করতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোজাম্মেল হক(২৮) নামে এক বিজিবির সিপাহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন হাবিলদার দেলোয়ার হোসেন(৩৮)।
মঙ্গলবার রাত ৮টার সময় পুটখালী সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এ দূর্ঘটনা ঘটে।  হতাহত দুজনই খুলনা ২১ ব্যাটালিয়নের  পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্য।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রাত ৮টার দিকে একদল চোরাচালানী আটক করতে পুটখালী থেকে বারপোতা বাজারের দিকে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কালভাটের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হক’কে মৃত ঘোষনা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে প্রাথমিকভাবে পরীক্ষা করে বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক নামে এক জনকে মৃত ঘোষণা করা হয়। এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..