× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

মেহেরপুর হাসপাতালে নিউমোনিয়াতে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে বেড না পেয়ে ঠাঁই হচ্ছে হাসপাতালের মেঝেতে

admin
হালনাগাদ: সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেনারেল হাসপাতালে নিউমোনিয়াতে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে । জেলার বিভিন্ন স্থান থেকে আসছে এসব শিশু রোগী । এদিকে ডাক্তার স্বল্পতার কারনে হিমসিম খাচ্ছে চিকিৎসা সেবা দিতে ডাক্তাররা । শিশুদের জন্য নির্ধারিত মাত্র ১২টি বেড রয়েছে । আর রোগীর সংখ্যা গড়ে প্রতিদিন শতাধিক জানালেন জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওবায়দুল ইসলাম পলাশ ।

যাদের সামর্থ রয়েছে তারা হাসপাতালে না এসে স্থানীয় ক্লিনিকে রোগী ভর্তি করে শিশুদের চিকিৎসা করাচ্ছেন । সরকারী হাসপাতালে না গিয়ে নিউমোনিয়াতে আক্রান্ত এক শিশু রোগীর মা তার শিশুকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করিয়েছেন , এমন একজন শিশুর মা নাম প্রকাশ না করার শর্তে ক্ষেেেভর সঙ্গে জানালেন যে হাসপাতালে ডাক্তার সংকট,বেড সংকট, ঔষধ সংকট সেখানে আমার শিশু সন্তানের জন্য চিকিৎসা সেবা নিতে যাওয়া বোকামী । মেহেরপুর শহরের তাঁতি পাড়ার রিকোর স্ত্রী লিমা তার ৫দিন বয়সী শিশুর চিকিৎসা নিতে এসেছেন জেনারেল হাসপাতালে, তিনি ৬দিন ধরে হাসপতালে রয়েছেন নিউমোনিয়াতে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য ।

লিমার শিশু সন্তানের জন্য হাসপাতাল থেকে কোন ঔষধ দেওয়া হয়নি বাইরে থেকে ঔষধ কিনতে হয়েছে বলে জানালেন ওই শিশুর মা, গাংনী থানার সাহারবাটি থেকে শ্যামলী এসেছেন নিউমোনিয়াতে আক্রান্ত দেড় বছর বয়সী শিশুকে নিয়ে, তিনি বললেন নামেই সরকারী হাসপাতাল এখানে চিকিৎসা সেবার মান ভালোনা, দায়ে পড়ে আসতে হয়েছে আর নোংরা পরিবেশে দম বন্ধ হয়ে আসছে এখানে থাকতে, হাসপাতাল থেকে কোন ঔষধ পেয়েছেন কি না জানতে চাইলে  তিনি বলেন, এখান থেকে কোন ঔষধ দেয়নি বাইরে থেকে কিনতে হয়েছে । মুজিবনগর উপজেলার মহাজনপুর থেকে ২৭দিন বয়সী শিশু সন্তানকে নিয়ে এসেছেন শিশুর মা মুন্নি । এক সপ্তাহ ধরে শিশুকে নিয়ে হাসপাতালে রয়েছেন নিউমোনিয়াতে আক্রান্ত শিশুকে নিয়ে শিশুর মা মুন্নি , তার শিশু কেমন চিকিৎসা সেবা পাচ্ছে জানতে চাইলে জানান সরকারী হাসপাতালে যেমন চিকিৎসা সেবা পাওয়া যায় তেমন, নাম মাত্র কিছু ঔষধ দিয়েছে আর বাঁকীটা বাইরে থেকে নিতে হয়েছে । গাংনী উপজেলার মাইলমারী থেকে ৩দিন ধরে রয়েছেন হাসপাতালে নিউমোনিয়াতে আক্রান্ত শিশুকে নিয়ে জাহানারা, তিনি জানালেন  এ কয়েকদিনে ৯’শ টাকার ঔষধ কিনেছি কিন্ত হাসপতাল থেকে কোন ঔষধ পায়নি ।

মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওবায়দুল ইসলাম পলাশ জানান, ১০-১২দিন থেকে প্রতিদিন গড়ে নিউমোনিয়াতে আক্রান্ত শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। যার ৯৭ ভাগ শিশু, আমরা সাধ্যমত চেষ্টা করছি রোগীর সেবা দিতে। তবে রোগী বেশি হওয়ায় সেবা দিতে একটু হিমসিম খেতে হচ্ছে । হাসপাতালে  ঔষধ সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শতভাগ ঔষধ আমরা রোগীকে দিতে পারছিনা । তবে কিছু ঔষধ রোগীকে বাইরে থেকে কিনতে হচ্ছে। নিউমোনিয়াতে আক্রান্ত এত বেশি রোগী আসছে কেন হাসপতালে এর কারন জানতে চাইলে শিশু বিশেষজ্ঞ ডা. ওবায়দুল ইসলাম পলাশ বলেন, বৈরী আবহাওয়ার কারনে এ রোগ হচ্ছে  এবং নিউমোনিয়াতে আক্রান্ত শিশুর মায়েদের উদ্দেশে বলেন .পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে ও যেসব মায়েরা শিশুদের তেল মাখাচ্ছেন তাদের তেল মাখানো কম করতে হবে আর সেই সাথে ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..