× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেরপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ সাউথ-ওয়েস্ট সীড প্রডিউচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সসপাব) আন্ড হারভেস্ট প্লাস বাংলাদেশ এর আয়োজনে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের মাঠে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান।

সসপাব-এর সভাপতি ইসলাম জোর্য়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামান, হারভেন্ট প্লাস বাংলাদেশের কৃষি উন্নয়ন ও গবেষনা কর্মকর্তা আলহাজ মোঃ সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শহিদুল আলম শহীদ। সসপাব’র প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহীনুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু সালেহ, সসপাব’র সাংগাঠনিক সম্পাদক মোঃ ইমাদুল হক, সদস্য আখতার হোসেন, কৃষক শুকুর আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রতিদিন প্রাপ্ত বয়স্ক একজন পুরুষের জন্য ১৫ মিলি গ্রাম, একজন মহিলার জন্য ১৬ মিলি গ্রাম ও একজন শিশুর জন্য ৮ থেকে ৯ মিলিগ্রাম জিংক প্রয়োজন। জিংক ঘাটতি হলে মাথার চুল পড়ে যায়, শরীরের বৃদ্ধি কমে যায়, ক্ষেতের গাছও বৃদ্ধি পায় না। জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ ধানের চাল খাওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের দেহের প্রয়োজনী জিংক ঘাটতি পূরণ করা সম্ভব।
এর আগে সেখানে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬৪ কাটা ও মাড়াই করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..