× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মেহেরপুরের সাবেক এমপি মরহুম আহম্মদ আলী’র ১৮তম মৃত্যুবার্ষিকী পালন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০২-১৭): শোক র‌্যালী, আলোচনা সভা ও কবর জিয়ারতের মধ্য দিয়ে মেহেরপুর ১-আসনের সাবেক সংসদ্য মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আহাম্মদ আলী’র ১৮তম মৃত্যুবার্ষিকী পলিত হয়েছে ।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর পৌর টাউন হল প্রাঙ্গণে মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ মারুফ আহাম্মেদ বিজন, মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা আব্দুর রহিম, ওবাইদুল হক সেন্টু, বদরউদ্দিন বিশ্বাস, আব্দুল আওয়াল  প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন আজকে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনীতিতে নির্লোভ নির্মোহ নেতৃত্ব আর লক্ষ্যে পৌছানোর অদম্য সাহস। তবেই জাতীয়তাবাদী শক্তি জনগণের অধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মানে জনগণের কাংখিত প্রত্যাশা পূরণ করতে পারবে।

আলোচনা সভা শেষে মেহেরপুর পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে নেতা-কর্মীরা শোক র‌্যালী বের করে ।  শোক র‌্যালীটি

মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কবর স্থানে মরহুমের কবর জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..