মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০১-১৭) মেহেরপুর সদর উপজেলার আমঝুপির মধ্য পাড়ায় পুড়ে গেছে একটি গোয়াল ঘর । এ সময় অগ্নিদগ্ধ হয়েছে গোয়ালে থাকা একটি গাভী গরু ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । বাড়ির মালিক আকবর আলী জানান, প্রচন্ড শীতে গরুকে তাপ দেয়ার জন্য গোয়াল ঘরে আগুন জ্বালানো হয়, সম্ভবত ওই আগুন থেকেই গোয়ালে আগুন লাগে । এ সময় গোয়ালে রাখা পাটখড়ি ও গবরের খড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং অগ্নিদগ্ধ হয় গোয়ালে থাকা একটি গাভী গরু । এ খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনেন । গোয়াল ঘরের অগ্নিকান্ডে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক আকবর আলী ।