× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

মুজিবনগরের দারিয়াপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জন বহিস্কার

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৫/৩/১৬):ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর ২য় ধাপে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা অ্যাড. কলিমুদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন ।
কিন্তু দলীয় শৃংখলা ভঙ্গ করে তৌফিকুল বারী (বকুল পাল) বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ায় গঠনতন্ত্রে ৪৬ এর (ঠ) ধারায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া দলীয় প্রার্থীর বিরোধীতা করায় এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোর জন্য আরও সাত জন কে মূল দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত ওই সাতজন হলো দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনূল ইসলাম (পাল) প্রচার সম্পাদক জাহিদ হাসান রাজিব, দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান তুফান, শিক্ষা বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল হক, কোষাধ্যক্ষ হাসান আল সবুজ পাল ও সদস্য মোঃ রুহুল আমিন নাছু। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ও সাধারন সম্পাদক এম. এ খালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ।


এ ক্যটাগরির আরো খবর..