× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

মুখ বলবে রোগের কথা!

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

চোখ যেমন মনের জানালা, তেমনি মুখ হলো স্বাস্থ্যের অবস্থা বোঝার জন্য পথনির্দেশক। রাগ, ক্ষোভ, দুঃখসহ যেকোনো আবেগ যেমন মুখে প্রকাশ পায়, তেমনি মুখ স্বাস্থ্যের হালহকিকতও প্রকাশ করে।

মুখের দিকে তাকালে কিছু রোগের বিষয়ে অনেকটাই ধারণা পাওয়া যায়। মুখ দেখলে বোঝা যায়, এমন কিছু রোগের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

১. হলুদ ত্বক ও চোখ

মুখ হলুদ বা হলুদ ভাব হলে, বিশেষত চোখের সাদা অংশ হলুদ হয়ে গেলে এটি জন্ডিসের লক্ষণ। এ ছাড়া এটি লিভারের সমস্যা, যেমন—হেপাটাইটিস বা সোরিয়াসিসেরও লক্ষণ। আবার পিত্তথলি বা প্যানক্রিয়াসের সমস্যা হলেও মুখ হলুদ হওয়ার বিষয়টি ঘটে। তাই এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

২. প্রজাপতির মতো র‍্যাশ

মুখে যেকোনো ধরনের র‍্যাশ হলে বোঝা যায় স্বাস্থ্যগত কোনো সমস্যা হচ্ছে। র‍্যাশ গালে হলে এবং প্রজাপতি আকৃতির হলে হয়তো আপনি লুপাস নামক রোগে ভুগছেন। এই রোগে রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা হয়। এই রোগ ত্বক, গাঁট, রক্ত, ফুসফুস, হার্ট ও কিডনি আক্রান্ত করতে পারে।

তাই মুখে প্রজাপতি আকৃতির র‍্যাশ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

. মুখে অবাঞ্ছিত লোম

মুখে অবাঞ্ছিত লোম অনেকের ক্ষেত্রেই অস্বস্তিকর। এ ধরনের সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের (পিসিওএস) লক্ষণ নির্দেশ করে। ঋতুস্রাব দীর্ঘমেয়াদি বন্ধ হয়ে যাওয়া বা মেনোপোজের পর এটি নারী শরীরের প্রচলিত সমস্যা। হঠাৎ করে হরমোনের পরিবর্তনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে।

. মলিন ত্বক

ত্বক মলিন ও প্রাণহীন হয়ে পড়লে আয়রনের মাত্রা পরীক্ষা করুন। আয়রনের অভাবে হওয়া রক্তস্বল্পতা থেকে ত্বক ম্লান দেখাতে পারে। এমন হলেও চিকিৎসকের পরামর্শ নিন।


এ ক্যটাগরির আরো খবর..