× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

পিঁ আই ডি

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
সবাইকে সজাগ থাকতে হবে

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র সার্বক্ষণিক চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রেতাত্মারা এখনো দেশের আনাচে-কানাচে অনেক জায়গায় আছে। তারা ঘাপটি মেরে থাকে, লুকিয়ে থাকে। সুযোগ পেলেই মাথাচাড়া দেয়। আবারও মুক্তিযুদ্ধের চেতনার অন্তরাত্মায় তারা আঘাত করতে চায়। তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ রাজধানীর মিরপুরে ৩১ জানুয়ারি মিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের হাত ধরে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে না পড়লে এ দেশকে আমরা হানাদারমুক্ত করতে পারতাম না। বাংলাদেশ স্বাধীন না হলে এখনো আমাদের দাসত্ব করতে হতো এবং আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম সেটা আমরা কল্পনাও করতে পারি না।

মন্ত্রী আরো বলেন, এদেশের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প বলতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাদের বোঝাতে হবে এত সহজে এ দেশ, এ স্বাধীনতা আমরা পাইনি। অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কিছুর পর আমরা এ দেশ পেয়েছি। এ অনুধাবন যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা এদেশের স্বাধীনতাকে এত সহজে অন্য কারো হাতে হরণ করতে দেব না।

মন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়। তারপর যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল তার বিপরীত দিকে দেশকে পরিচালনা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবার দেশের দখল নিয়েছিল মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, এ যুগেও আমাদের একেক জনের মুক্তিযোদ্ধা হিসাবে তৈরি হতে হবে। যে কোন পরিস্থিতিতে, যে কোন বাস্তবতায় দেশের শত্রুর বিপক্ষে যাতে শক্তভাবে আমরা দাঁড়াতে পারি, দেশের স্বাধীনতার পক্ষে, অগ্রগতির পক্ষে শক্তভাবে যাতে আমরা দাঁড়াতে পারি সে প্রত্যয় ও প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব না থাকলে অনেকের ষড়যন্ত্র-চক্রান্তে এ দেশের শান্তি বিনষ্ট হতো। তার কারণেই আমরা সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে দেশের শান্তি বজায় রাখতে পেরেছি।

 মিরপুর শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..