× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

রাজারহাটে মানবজমিনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মিলনমেলা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

এ.এস.লিমন, রাজারহাট, কুড়িগ্রাম:  কুড়িগ্রামের রাজারহাটে মানবজমিনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,আইনজীবি, শিক্ষক,ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদেরঅংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়েছিল।
১৬ ফেব্রুয়ারী রবিবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবে মানবজমিনের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামের আয়োজনে দৈনিক মানবজমিনের ২৩ বছরে পদার্পন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন।
পাঠকজমিন রাজারহাট শাখার আহবায়ক সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদের সভাপতিত্বে এবং মানবজমিনের রাজারহাট উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউএনওথর সহধর্মিনী মমতাজমহল, রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, রাজারহাট সরকারি এম.আই. কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, মানবজমিনের কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো.শাহআলম, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, এ্যাডঃ তৌহিদুল ইসলাম রাসেল, প্রেসক্লাব রাজারহাটের সহসভাপতি আলতাফ হোসেন সরকার, এম. আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, কোষাধ্যক্ষ মো. এনামুল হক, প্রচার সম্পাদক এ.এস লিমন, সদস্য মাহফুজার রহমান মনু, মো. জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান এইম রতন, তৌহিদুর রহমান, রুবেল আহম্মেদ, এনামুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আরেফিন ফেরদৌস বাবুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 উল্লেখ্য, মানবজমিনের ২২ বছরপূর্তি অনুষ্ঠানে ৭ পাউন্ডের কেক কাটা, আলোচনা সভা শেষে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দের সন্মানে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাত ৯ ঘটিকা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত টানা ৩ ঘন্টা ধরে চলছিল।#


এ ক্যটাগরির আরো খবর..