× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মাদারীপুর প্রতিনিধি

‎মাদারীপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ মে, ২০২৫
বাড়িঘরে হামলা

‎‎মাদারীপুরের ঝিকরহাটি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা’যায় শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আইয়ুব খান ও জাহাঙ্গীর খান এর লোকজনের মধ্যে কথা-কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হয় তার জের ধরে আজ সকালে প্রথমে জাহাঙ্গীর খানের বাড়ী ও তার উপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এপরে জাহাঙ্গীর খানের সময়র্থকরা আইয়ুব খানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও লুটপাট করার অভিযোগ উঠে। তবে দুপক্ষ পাল্টা পাল্টি দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

‎হামলার ঘটনায় ভুক্তভোগী আইয়ুব খান বলেন,  পোলাপানে পোলাপানে কথা-কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হইছে তার জের ধরে আজ সকাল বেলা আমাকে মারার উদ্দেশ্যে জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমাদের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে হামলাও লুটপাট করা হয়েছে। আমাদের ছেলেরা সবাই বিদেশে থাকে কেউ বাড়িতে থাকে না এই সুযোগে তারা আমাদের এত বড় সর্বনাশ করল আমি এই হামলা ও লুটপাটের সাথে যারা জড়িত আমি তাদের সঠিক বিচার চাই।

‎অপরদিকে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর খান বলেন আইয়ুব খান ও তাদের লোকজন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা কারো বাড়িতে হামলা করিনি বরং তারা আমার উপর বোম(ককটেল) মারছে আমি আহত হয়েছি আমার পায়ের অবস্থা ভাল না।  আমার চিকিৎসা করানোর জন্য হাসপাতালে আছি।

‎এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই পক্ষকেই শান্ত থাকার জন্য পরামর্শ দিয়েছি। উভয় পক্ষই বর্তমানে শান্ত রয়েছে।  এখন পর্যন্ত দুপক্ষের কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি,  অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যদি অভিযোগ না করে আমাদের মত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।


এ ক্যটাগরির আরো খবর..