× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাদারীপুরে দুই সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ৫ জুন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

মাদারীপুর প্রতিনিধি ঃমাদারীপুরে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুর হচ্ছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। এর লক্ষে বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুরের সিভিল সার্জণ মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জণ জানান, এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৬শ’ ৫৫ জন শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৪৮ হাজার ৫শ’ ৮ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৪টি উপজেলায় ১ হাজার ৫শ’ ৪টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে। এছাড়া মোবাইল সেবার মাধ্যমে অতিরিক্ত ১২টি কেন্দ্র রাখা হয়েছে। এতে ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এই ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশুরা রাতকানা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি ভালো রাখাসহ শিশু মৃত্যুর হার কমবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..