× Banner
সর্বশেষ
বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি বিমানবাহিনীর অভিযান: দাবি শীর্ষ কমান্ডারের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা

ACP
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২৬
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা

মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার ‘চর ব্রাহ্মমদী’ মৌজার তিন একর জমির জায়গা পরিদর্শণ করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া।

এ সময় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারাউপস্থিত ছিলেন।

জানা যায়, দেড়শো বছরের পুরনো প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার নেই কোন ডাম্পিং স্টেশন। ফলে শহরের বাসা-বাড়ির ময়লা-আবর্জনা বিভিন্ন সড়কের পাশে ফেলা হয় দীর্ঘদিন ধরে। এতে চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

বাড়ছে রোগবালাই। জনসাধারনের ভোগান্তির কথা চিন্তা করে সরকারি খাস জমিতে ডাম্পিং স্টেশন নির্মানের উদ্যোগ নেয় পৌরসভা। এরইমধ্যে সাড়ে ৫ একর জমি পৌরসভাকে মালিকানা হিসেবে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

সেখান থেকে ৩ একর জমিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট। এই প্রকল্পে সম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। সংসদ সদস্যের উপস্থিতিতে জায়গা পরিমাপ করেন সার্ভেয়ার ও ভুমির সাথে জড়িত সংশ্লিষ্টরা। পরে নির্ধরিত স্থানে খুঁটি স্থাপন করে লাল নিশানা টানিয়ে দেয়া হয়।

এটি বাস্তবায়ন করা গেলে বহু মানুষের কর্মসংস্থানও হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া বলেন,‘ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ শেষ হলে চর ব্রাহ্মমদী’র আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি ইকোপার্কও তৈরি করা হবে। সাধারণ মানুষ বিনোদন উপভোগ করতে পারবে।

মুক্ত বাতাসে ঘুরতে পারবেন ভ্রমণ ও বিনোদনপিপাসুরা। পাশাপাশি এটি পুরোপুরি চালু হলে গড়ে উঠবে কর্মসংস্থান। সেই লক্ষ্য নিয়ে দ্রুত কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অনেকেই


এ ক্যটাগরির আরো খবর..