মাদারীপুরে অজ্ঞাত তরুনের গলিত লাশ উদ্ধার

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: জেলার রাজৈর উপজেলার কাবিরাজপুরের কুমার নদ থেকে শুক্রবার দুপুর ৩টার দিকে ১৯ বছর বয়সী অজ্ঞাত গলিত এক তরুনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, কচুরীপানার সাথে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে ২-৩দিন আগে দুর্বৃত্তরা ওই তরুনকে শ্বাসরোধ করে হত্যার পরে কুমার নদে তার মরদেহ ফেলে দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।