ঠাকুরগাঁওয়ে ৩ মোটর সাইকেল চোর আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ।  শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন; শহরের নিশ্চিন্তপুর এলাকার আফানুল্লাহ বাবুর ছেলে হামিদুল ইসলাম (২৩), হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে শাহীন (৩২) ও নীলফামারী জেলার প্রগতিপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মিলন (২৩)।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা বলেন, গত ১০ আগস্ট শহরের আইনজীবী সমিতির চত্বর থেকে অ্যাড. সৈয়দ আলীর ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এরই প্রেক্ষিতে শুক্রবার ভোরে শহরের নিশ্চিন্তসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মোটরসাইকেল চোরকে আটক করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।