মেহেরপুর শহরে ৫ দোকানে দুঃসাহসিক চুরি

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর শহরের সাবদার আলী সড়কের মল্লিকপাড়ায় ডা. রমেশ ক্লিনিকের সামনে ৫টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

বৃহঃস্পতিবার দিনগত গভীর রাতের কোন এক সময়ে দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকা সহ লক্ষাদিক টাকার মালামাল নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরের দল। ওই সময় চোরের দল নগদ টাকা, মোবাইল সেট, মুদি দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়।  যেসব দোকানে চুরি সংঘটিত হযেছে সেসব দোকানগুলো হলো কাজল টেলিকম, জুয়েল স্টোর, আতিক স্টোর, সোহেল স্টোর ও সোনালী ট্রেডার্স। দোকানিরা জানাই প্রত্যেকদিনের মতো সেদিন রাতেও তারা স্বাভাবিকভাবে দোকান বন্ধ করেছিল।

শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে তাদের দোকানের শাটার ভেঙ্গে চোরেরা নগদ টাকা সহ তাদের দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে। পুলিশ ধারনা করছে লোহা জাতীয় বস্তু দ্বারা দোকানের সাটার ভাঙ্গা হয়। মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। আটককৃতরা হলো, মল্লিকপাড়ার গোলাম হোসেনের ছেলে খোকন (৩১), আক্কাস আলীর ছেলে রানা (২৫) এবং ফৌজদারীপাড়ার বাহাদুর (৩০)। উল্লেখ্য গত রবিবার দিনগত রাতে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় জামিল মটরস নামের একটি মটর পার্টসের দোকানের  তালা ভেঙ্গে প্রায় ৬ লক্ষাধিক টাকার মটর পার্টস সঙ্গবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। বেশকয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনায় শহরে চোর আতঙ্ক বেড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।